শিরোনামঃ-

» রেইনট্রিতে মদ কীভাবে এসেছে তা জানেন না এমডি আদনান

প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

ডেস্ক সংবাদঃ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত দ্য রেইনট্রি হোটেলে কীভাবে মদ এসেছে তা জানা নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ মো. আদনান হারুন।

মঙ্গলবার (২৩ মে) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদ্প্তরে আদনান হারুনকে জিজ্ঞাসাবাদকালে তিনি এ দাবি করেন।

Manual7 Ad Code

রেইনট্রি হোটেলে গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন ২৯ মার্চ সকাল ১০টা পর্যন্ত আটকে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে মদপান করিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।

এরপর শুল্ক গোয়েন্দারা এমডি আদনানকে তলব করে রেইনট্রি হোটেলে অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চান।

অসুস্থতার কথা বলে নির্ধারিত ১৭ মে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হননি আদনান। এরপর সোমবার (২২ মে) হাইকোর্টে শুল্ক গোয়েন্দার তলবের আদেশের কার্যকারিতা স্থগিতের আবেদন করেন তিনি। হাইকোর্ট স্থগিতাদেশ জারি করলেও আপিল বিভাগের চেম্বার আদালত এ স্থগিতাদেশ স্থগিত করেন।

Manual4 Ad Code

এরপর বাধ্য হয়ে মঙ্গলবার (২৩ মে) বেলা সোয়া ১১টার দিকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হন রেইনট্রির এমডি আদনান। এ সময় তার সঙ্গে তার ফুপা আকবর হোসেন মঞ্জু ও চাচা মুজিবুল হক কামাল উপস্থিত ছিলেন।

শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত আদনানকে জিজ্ঞাসাবাদ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

Manual4 Ad Code

উল্লেখ্য, রেইনট্রি হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় একটি মামলা করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930