শিরোনামঃ-

» রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫১১তম নিয়মিত সভা ও একজন রিকশাওয়ালার জীবনী শীর্ষক আলোচনা

প্রকাশিত: ১৪. মে. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৫১১তম নিয়মিত সাপ্তাহিক সভা ও মহান মে দিবস উপলক্ষে একজন রিকশাওয়ালার জীবনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ সেন্ট্রাল কলেজে এ নিয়মিত সাপ্তাহিক সভা ও একজন রিকশাওয়ালাকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের প্রেসিডেন্ট রোটারেক্টর খয়রুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট বাংলা নিউজ সম্পাদক রোটারিয়ান মো. কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জননী মিডিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোশাররফ হোসাইন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-  রোটারীয়ান ফখর উদ্দিন, এক্স রোটারেক্টর এস এম জাকারিয়া, রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর সেক্রেটারী  পিপি রোটারেক্টর মনজুর চৌধুরী, পাইওনিয়ারের পিপি রোটারেক্টর হাফিজুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারেক্টর এম এ সামাদ।

পরে সকলে একসাথে দাঁড়িয়ে জাতীয় সংগীত পাঠ করা হয়।

রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রোটারেক্টর মো. আব্দুল কাইয়ুম।

স্বাগত বক্তব্য রাখেন- রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ারের রোটারেক্টর জাকির হোসাইন, রোটারেক্টর আব্দুর রহমান ও আইপিপি রোটারেক্টর মাহমুদুল হাসান।

Manual3 Ad Code

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন- দিনমজুর রিকশাওয়ালা নুর আলম। তাঁর করুণ আত্ন-জীবনী উপস্থিত সকল অতিথি দর্শকদের সামনে তুলে ধরেন। রিকশাওয়ালা নুর আলমের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। বর্তমানে তিনি থাকেন নিলেট নগরীর জালালাবাদ এলাকায়।

Manual2 Ad Code

ব্যতিক্রমধর্মী এ আলোচনা সভা শেষে অতিথি দিনমজুর রিকশাওয়ালা নুর আলমের সাথে উপস্থিত সকলেই মতবিনিময় করেন। নুর আলম অবলীলায় বলে যান তাঁর বাস্তব বিবর্জিত জীবনের করুণ আত্ন-জীবনী। উপস্থিত সকলের মধ্যেই একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহানুভুতিশীল মনোভাবের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলেই দিনমজুর রিকশাওয়ালা নুর আলমের বিভিন্ন সমস্যা শুনে ভবিষ্যতে এসব পরিশ্রমী কিন্তু অবহেলিত রিকশাচালকদের জন্য কিছু একটা করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্লাবের পক্ষ থেকে রিকশাওয়ালা নুর আলমকে ও পরিবারকে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরিশেষে ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর খয়রুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930