শিরোনামঃ-

» জাতীয় উশু প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে সপ্তাহব্যাপী উশু ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ০৬. মে. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

স্পোর্টস নিউজঃ সিলেট জেলা ক্রীড়া সংস্থা হয়ে জাতীয় উশু প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগে সপ্তাহব্যাপী উশু ক্যাম্পেইন ২০১৭ এর উদ্বোধন বৃহস্পতিবার (৪ মে) মোহাম্মদ আলী জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক এবং জাতীয় উশু কোচ ও জাজ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সহ সাংস্কৃতিক সম্পাদক রুবেল রাজ এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরি পরিষদের সদস্য এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহী উদ্দিন আহমদ সেলিম বলেন- সুস্থ্য দেহ সুন্দর মন তৈরি করতে খেলাধুলার কোন বিকল্প নেই।

Manual7 Ad Code

তিনি অভিভাবক ও সিলেটবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের আমাদের স্টেডিয়ামে উশু শিক্ষার জন্য পাঠান, আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন। উশু একটি মনোমুদ্ধকর খেলা।

আমি উশু প্রশিক্ষক আনোয়ার এর কাছ থেকে জানতে পারলাম বাংলাদেশে উশুতে ৪০টি গোল্ড আছে, যা বাংলাদেশের আর কোন প্রতিযোগিতায় গোল্ড নাই। আমি উশু খেলাকে এগিয়ে নিতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

Manual5 Ad Code

আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় উশু প্রশিক্ষক আনোয়ার হোসেন-কে ধন্যবাদ জানাই এ ধরনের ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার জন্য।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাইনিজ উশু ফাইটার স্কুলের সহ সভাপতি আলাউদ্দিন বাদশাহ।

Manual1 Ad Code

আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহির সাবেক মেডিকেল কোর আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আব্দুর রব হাজারী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল তালুকদার, বাংলাদেশ ব্যাডমিন্টন খেলোয়ার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, জাস্ট ড্যান্স বাংলা গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদ আহমদ রুবেল, চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত জাতীয় উশু কোচ ও জাজ এবং সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সামিয়ান আহমেদ। চাইনিজ উশু ফাইটার স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জিহান আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30