শিরোনামঃ-

» স্কলার্সহোমে বোমা নয়, মিললো টেপে মোড়ানো কাগজ

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

মো. আজিজুর রহমানঃ সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে পাওয়া বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরক নয়। আতঙ্ক ছড়ানোর জন্য কাগজে টেপ লাগিয়ে বোমাসাদৃশ করে সেটি রাখা হয়েছিল স্কুলের সিঁড়ির নিচে।

Manual8 Ad Code

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বোমা উদ্ধারের কাজ শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সকাল ১০টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল টেপ মোড়ানো বস্তুটি উদ্ধার করে জানিয়েছেন আসলে সেটি কোন বোমা নয়। টেপে মোড়ানো কাগজ। কাগজে ও এয়ার ফোনে টেপ মুড়িয়ে সেটি বোমাসদৃশ করে রাখা হয়েছিল।

এ ঘটনায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে স্কুলের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে বলে জানান স্কুলটির অধ্যক্ষ বিগ্রেডিয়ার জুবায়ের সিদ্দিকী। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়।

Manual1 Ad Code

স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশ ও র‌্যাবকে জানালে তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা চালায়। তখন র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল সেটিকে বোমা হিসেবেই দাবি করেছিল।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930