- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
» তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার
ডেস্ক সংবাদঃ বাংলাদেশে এবছরের এপ্রিলে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, স্বাভাবিকের তুলনায় ২০১৭ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ১১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
মাসের বাকি সময়টা আর বৃষ্টি না হলেও স্বাভাবিকের তুলনায় এমাসে ৬৮ শতাংশ বেশি বৃষ্টি থাকবে। বাংলাদেশে এপ্রিলে এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল সর্বশেষ ১৯৮৭ সালে। সেটি ছিল স্বাভাবিকের চেয়ে ৭৬ শতাংশ বেশি।
বাংলাদেশে এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫,২৮৬ মিলিমিটার। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সোমবার থেকে বাংলাদেশের অনেক এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে যাবে বলে তারা আশা করছেন। তবে সিলেট সহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি কমতে আরো কয়েকদিন সময় লাগবে।
বাংলা বৈশাখ মাসের এ সময়টাতে যখন খটখটে রোদ থাকার কথা, সেখানে গত কয়েকদিন দেশব্যাপী অস্বাভাবিক বৃষ্টিপাত অনেককেই অবাক করেছে। বৃষ্টির কারণে সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছে হাওরাঞ্চলে মাসের শুরু থেকেই আকস্মিক বন্যার শিকার মানুষেরা।
এছাড়াও চট্টগ্রাম শহরে প্রবল বর্ষণ এবং অপর্যাপ্ত পানি নিষ্কাসন ব্যবস্থার কারণে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। রাজধানী ঢাকায়ও সাময়িকভাবে ডুবে গেছে বেশ কিছু রাস্তা।
হঠাৎ এই অস্বাভাবিক বৃষ্টির কারণ ব্যখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদ মি. রশিদ বলেন, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমা লঘুচাপ দীর্ঘদিন যাবত সক্রিয় থাকায় অসময়ে বৃষ্টিপাত এবার বেশি হচ্ছে। তিনি বলেন, গতমাসেও বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।
“বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে”। গত প্রায় ৩৭ বছরে আট বার এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ১৯৮১ সালের এপ্রিলে স্বাভাবিকের তুলনায় ১৬৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২১ বার
সর্বশেষ খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন
- ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের অবহিতকরণ সভা
- এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশের বন্যার্তদের সহায়তা কর্মসূচী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
- মৌলভীবাজার ও রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট মহানগর আমীর
- সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে খেলাঘর’র পুষ্পস্তবক অর্পন


