শিরোনামঃ-

» ভোলাগঞ্জে ট্রাস্কফোসের্র অভিযান ৩৪টি বোমা মেশিন ধ্বংস

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

কোম্পনীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথঅভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) পরিচালিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৩৪ টি বোমা মেশিন ধ্বংস করা হয়।

Manual3 Ad Code

তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ ও সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে কালাইরাগ নতুন বাজার, গুচ্ছগ্রাম ও ধলাই ব্রিজের নিকটবর্তী এলাকায় দুপর ২টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত টাস্কফোর্র্সের এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযানে অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ সাংবাদিকদের জানান,পাথর কোয়ারিতে বোমা মেশিন ব্যবহারের ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও একটি পাথরখেকো চক্র দীর্ঘদিন ধরে ধবংসাত্মক এ কাজ চালিয়ে যাচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন বোমামেশিন বন্ধে বদ্ধপরিকর। তিনি বোমা মেশিন বন্ধে জিরো টলারেন্স ও অভিযান অব্যাহত রাখার ঘোষনা দেন।

এদিকে স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, পুলিশের কতিপয় দূর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তাদের কারনে ভোলাগঞ্জসহ উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ বিধবংশী বোমামেশিন ও টিলা কেটে অবৈধ উপায়ে পাথর উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। জেলা ও উপজেলা প্রশাসনের অভিযানের খবর আগাম পৌছে যায় পাথর খেকোদের কাছে।

ফলে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান সত্বেও বোমামেশিনমুক্ত হচ্ছে না উপজেলার পাথর কোয়ারিগুলো। এ নিয়ে সচেতন মহলে নানা গুঞ্জন রয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930