শিরোনামঃ-

» বৃষ্টিতে বিপর্যস্ত জৈন্তাপুরের ভাসমান বেদে পরিবারগুলো

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

জৈন্তাপুর থেকে শোয়েব উদ্দিনঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী ব্রীজের পাশে, জৈন্তাপুর চাঙ্গীল ও দরবস্ত ইউনিয়নের টেংরাইলে বেশ কয়েক বছর থেকে অস্থায়ীভাবে বসবাস করছেন  প্রায় ৩০টিরও বেশি বেদে পরিবার। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছোট্র শিবিরে জীবন কাটছে তাদের। থাকা-খাওয়া রান্না-বান্না সবই চলে এখানে। এমন কষ্টই তাদের জন জীবনের সঙ্গী। এতে অভ্যস্ত তারাও। কিন্তু সম্প্রতি টানা বৃষ্টি আর নদীতে বেশি পানি বেড়ে যাওয়ায় তাদের জীবন যাপন অসহনীয় হয়ে পড়েছে।

Manual2 Ad Code

শিবির টানা বেদে পল্লীগুলো ঘুরে দেখা যায়, বৃষ্টি জমা পানিতে ছোট্র শিবিরে বাস করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেদে সর্দার চুনু মিয়া বলেন- ঝড় বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো আমাদের কোন জায়গা নেই। তাই বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে নদীর ধারে শিবির টেনে থাকছি। ঝড়ের সময় আমাদরে আতংকে থাকতে হয়। কখন অতি ঝড়ে কুড়ে ঘরটি  নিয়ে যায়, আবার শিবিরে বড় বড় গাছ পালা পড়ে যেতে পারে এমন আতংকে আমাদের ঘুম আসেনা।

Manual6 Ad Code

এদিকে বৃষ্টির পানি থেকেও রেহাই নেই তাদের। ছোট্র এই কুড়ে ঘরে মাথা ভিজলে পা বাঁচে আর পা ভিজলে মাথা বাঁচে, এমন কষ্ট করছেন পরিবারের শিশু ও বৃদ্ধেরা। আরো বলেন- এই বর্ষার দিনে শিবিরে থাকতে অনেক কষ্ট হয়, সাপ আর জোকের কারণে আমাদের অনেক ভয়ে দিন কাটতে হয়।

Manual4 Ad Code

কিন্তু এমন ঝুকি নেওয়া ছাড়া আমাদের বিকল্প কোন পথ নেই। সরকার অন্যদের মতো সামান্য সুযোগ সুবিধা দিলে আমরা আমাদের সুন্দর জীবন ফিরে পেতাম। তাবিজ কবজ আর সাপের ব্যবসা এখন কেউ বিশ্বাস করে না। আমাদের খাদ্যর কষ্ট কেউ বুঝেনা। দু’বেলা পেঠে খাবার দিতে পারিনা। শিবিরে আসলে মাথা গুজার ঠাঁই ও পাইনা। এমন জীবন থেকে তারা মুক্তি চায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30