শিরোনামঃ-

» বইপড়া উৎসবে এসআইইউ’র দুই শিক্ষার্থী সেরা পাঠক নির্বাচিত

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়/এসো পাঠ করি/বিকৃতির তমসা থেকে/আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’- শ্লোগানকে ধারণ করে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ কর্তৃক আয়োজিত বইপড়া উৎসবে বিশ্ববিদ্যালয়/কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ পাঠক হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নিজামুর রহমান ও সেরা পাঠক ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আহমেদ রনি পুরষ্কার অর্জন করায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান মো. হুমায়ূন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আব্দুল্লাহ আলো, সি এস ই বিভাগের প্রধান খালেদ হুসাইন, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, সেকশন অফিসার বিপ্রেশ রয়, সুবিনয় আচার্য্য রাজু্‌, চন্দন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’-কে অভিনন্দন জানানো হয় এমন সুন্দর একটি আয়োজনের জন্য।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ৩ মাসব্যাপী বইপড়া উৎসবের এ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক ও লেখক আবেদ খান।

Manual7 Ad Code

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ২০০৬ সাল থেকে বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এ অনুষ্ঠানটি ইতিমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30