শিরোনামঃ-

» সদর উপজেলা যুব উন্নয়নের হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৭ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বাস্তবায়িত হস্তশিল্প পুঁতির কাজ বিষয়ক প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর মেন্দিবাগস্থ মোনালিসা লেডিস টেইলার্স বুটিকস্ এন্ড ট্রেনিং সেন্টারে সমপানী ও প্রশিক্ষনার্থীদের মাঝে আনুষ্ঠিানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষার্থী নারীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, কারিগরি প্রশিক্ষন এর মাধ্যমে নিজে স্বাবলম্বি ও সামাজিক উন্নায়নের বিকল্প নাই। বেকারত্বের কারণে যুব সমাজ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে।

Manual6 Ad Code

এই অনাকাঙ্খিত অপরাধ থেকে সমাজকে রক্ষায় যুবসমাজের সকল নারী-পুরুষদের সচেতন হতে হবে। এবং সম্ভব অনুযায়ী প্রশিক্ষন নিয়ে নিজের ও সমাজিক উন্নায়নে অবদান রাখতে হবে।

unnamed (2)সমাপনী অনুষ্ঠানে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে এবং সিলেট সদর যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার শফিকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম।

স্বাগত বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় যুব পদকপ্রান্ত ফোরামের সভাপতি আরিফুর রহমান আফিক, মোনালিসা লেডিস টেইলার্স বুটিক্স এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফরিদ আলম।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন লুৎফা বেগম লাভলী।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ৪০ জন যুব নারীদের মধ্যে হস্তশিল্প ও পুতির কাজ বিষয়ক প্রশিক্ষনের সনদপত্র বিতরণ করা হয়।

নগরীর মেন্দিবাগস্থ মোনালিসা লেডিস টেইলার্স বুটিকস্ এন্ড ট্রেনিং সেন্টারে ২১ দিনব্যাপী এই নারীদের হস্তশিল্প ও পুতির কাজ বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930