শিরোনামঃ-

» সিলেটে অ্যাপসভিত্তিক কার সেবা ‘চলো’র যাত্রা শুরু

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৭ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে যাত্রা শুরু করেছে অ্যাপসভিত্তিক কার সেবা ‘চলো’। ফলে এখন থেকে সিলেটের বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই ১০ মিনিটের মধ্যেই ঘরে বসে কার বা মাইক্রোবাস ভাড়া করতে পারবেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এবিসি পয়েন্টে ‘চলো’র কাস্টমার সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধান অতিথির বক্তব্যে কামরান বলেন- ‘বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে ঘরে বসে এমন অ্যাপসভিত্তিক কার সেবা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। আশা করি এই সেবার ফলে সিলেটের মানুষ গাড়ি ভাড়া করার ঝামেলা থেকে মুক্তি পাবেন।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি নাজমুল কবীর পাভেল, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, চলো’র প্রধান নির্বাহী দেওয়ান শুভ, সিলেটের ফ্র্যাঞ্চাইজি জাহেদ আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শামীম ইকবাল, ছাত্রলীগ নেতা নাবিল প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930