শিরোনামঃ-

» এসআইইউ’তে স্প্রীং-২০১৭ এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিষ্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১০২ নং কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ওরিন্টেশন প্রোগ্রামে বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো এর সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য  প্রফেসর মো. মনির উদ্দিন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ব্যক্তব্য রাখেন-ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক কামরুননাহার কবিতা। বিভাগীয় বিভিন্ন তথ্য সংবলিত স্লাইড’সো প্রেজেন্টেশন করেন অত্র বিভাগের সিনিয়র প্রভাষক জনাব সায়মা সাদিয়া শাওন।

প্রধান অতিথির ব্যক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নতুন শিক্ষার্থীরা জ্ঞান গরিমায় নিজের সর্বোচ্চ উৎকর্ষ  সাধনের মাধ্যমে দেশ ও জাতির লক্ষ্যে ব্রতী হবে।

Manual6 Ad Code

যোগপযোগী ব্যবসায় প্রশাসন বিভাগকে পছন্দের বিষয় হিসেবে নেওয়ায় তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রংশসা করেন।

বিশেষ অতিথির ব্যক্তব্যে প্রশাসন ও জনসংযোগ পরিচালক অনেক শিক্ষা প্রতিষ্টানের ভিড়ে স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নবাগত শিক্ষার্থীদেরকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ এর  পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, বিভাগের জৈষ্ঠ্য শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদেরকে প্রোগ্রামের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেয়।

Manual7 Ad Code

তারপর ধারাবাহিকভাবে ১১৬নং কক্ষে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রধান মাহবুব ইবনে সিরাজ এর সভাপতিত্বে ইংরেজী বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, ১০৫নং কক্ষে আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে আইন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, ২০৯নং কক্ষে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক এর সভাপতিত্বে ইসিই বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এবং ২১৫নং কক্ষে  সিএসই বিভাগের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে সিএসই বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে  মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য আইন বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী এবং ইংরেজী বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।

নবাগত শিক্ষার্থীদের হাতে প্রত্যেক বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, ডায়েরী, প্রক্টরিয়াল নীতিমালা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচী সংবলিত প্রসপেক্টাস্ বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930