- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» শ্রীমঙ্গলে ২০ লাখ টাকা ছিনতাই; আহত ৩ জন
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ভানুগাছ রোড থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করে বিকাশ এজেন্ট এক্সপেট্রা পিটিই লিমিটেড কোম্পানির কর্মীদের কাছ থেকে ২০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে একজন গুরুতর সহ আহত হয়েছে ৩ জন। মারাক্তক আহত উত্তম নামের এক যুবক বর্তমানে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা সম্পর্কে আহত একজন বিপুল চক্রবর্ত্তী বলেন,”আমি রাজু ও উত্তম মিলে আমরা ৩ জন পূবালী ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা উত্তোলন করে রোববার (২ এপ্রিল) সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ যাওয়ার পথে ভানুগাছ রোডের “বাং লাদেশ টি রিসোর্ট এন্ড মিউজিয়াম” এর একটু আগে রাবার বাগানের মধ্যে হঠাৎ ৩ জন লোক আমাদের মোটরসাইকেল রোধ করে থামার জন্যে সিগনাল দেয়।
পুলিশের লোক মনে করে আমাদের ড্রাইভার রাজু সাইকেল থামায়, সাথে সাথে পাহাড়ের উপর থেকে আরও তিন জন দ্রুতবেগে নেমে আসে এবং একজন পিস্তল দিয়ে গুলি করার কথা বলে তখন মুখোশধারী অপর ৫ জন ধারালো দা, ডেগার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আমি সাইকেল থেকে পড়ে যাই এবং ডাকাতরা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। উত্তম দাস টাকার ব্যাগ জোড় করে ধরে রাখলে মুখোশধারী ডাকাতেরা তাকে এলোপাতারী কোপাতে থাকে। এতে উত্তমের বামহাতে ও গালে কোপ পড়ে মারাক্তক আহত হয়। এ সুযোগে ডাকাতেরা টাকার ব্যাগ নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়, সে সময় একটি সিএনজি ও একটি পিকআপ ঘটনার পাশে থাকলেও আমাদের বিপদে কেউ এগিয়ে আসেনি।”
এ ব্যাপারে এক্সপেট্রা পিটিই লিমিটেড কোম্পানি শ্রীমঙ্গলের ম্যানেজার সৈয়দ মোতাহির আলি শাকিল এ প্রতিনিধি কে জানান, প্রতি সপ্তাহের রোববারে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে বিকাশের টাকা পাঠাতে হয়, তাই অন্যান্য দিনের মতোই আজ ২০ লক্ষ টাকা পূবালী ব্যাংক থেকে তুলে ৩ জনে মিলে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ যাবার সময় ৬ জনের একটি ডাকাত দল তাদের আক্রমণ করে ২০ লক্ষ টাকা নিয়ে গেছে বলে আহতরা আমাকে জানিয়েছে।
আমরা প্রাথমিকভাবে থানাকে জানিয়েছি। আমাদের আহত বিকাশ কর্মী উত্তমের অবস্থা আশংকাজনক সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা দেখে আগামীকাল থানায় মামলা করার চিন্তা রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০৪ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


