শিরোনামঃ-

» শিববাড়িতে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে

প্রকাশিত: ২৪. মার্চ. ২০১৭ | শুক্রবার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শিববাড়ি এলাকায় অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সকাল  ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোঁড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, পুলিশও পাল্টা গুলি চালাচ্ছে। আতিয়া মহল নামের বাড়িটি সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ওই বাসার আশ-পাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় জঙ্গিরা অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর-রশিদ জানান, পুলিশ অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৪ মার্চ) ভোর রাত প্রায় সাড়ে ৪টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটির সন্ধান পাওয়া গেছে। সকাল নাগাদ বাড়ির আশপাশের ৫০ থেকে ৬০ গজ পর্যন্ত এলাকার ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে আছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31