শিরোনামঃ-

» এসআইইউ’তে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রমোদ ভোজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. মার্চ. ২০১৭ | বুধবার

Manual2 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ফ্যাকাল্টি সদস্যরা আজ বুধবার (২২ মার্চ) প্রমোদ ভোজন উৎসবের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের মাঠে অতিথিদেরকে নিয়ে বেলা আড়াইটায় ভোজনে অংশগ্রহণ করে।

Manual4 Ad Code

আজকের এই প্রমোদ ভোজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ। পুরোপুরি পিকনিক আমেজে ফ্যাকাল্টি সদস্যদের সাথে মাঠে বসে ভোজন কার্য সম্পাদন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, সহকারী রেজিষ্ট্রার মুশফিকুল আলম সহ ব্যবসায় প্রশাসন বিভাগের ফ্যাকাল্টি সহকারী অধ্যাপক মেহেদী হাসান তুহিন, নাঈমা মাসুদ, রেজাউল কবির বিলকিস আক্তার, আয়েশা ইয়াসমিন, শওকত আরা খানম, এইস এম আরিফ, মোহসিন হোসাইন, প্রভাষক প্রণব কুমার সাহা, নাসরিন নাহার, তৌহিদা ইয়াসমিন, কামরুন নাহার, নেসার আহমেদ, সায়মা সাদিয়া শাওন, অশোক বিজয় দাশ, চম্পক কুমার বর্মন, সাহিদা আক্তার এবং সেকশন অফিসার শামীম হোসেন, অপুচক্রবর্ত্তী, শুভাশীষ পাল।

Manual5 Ad Code

ফল-২০১৬ ফলাফল প্রকাশনা উপলক্ষে ফ্যাকাল্টিদের নিজস্ব উদ্যোগে ৩ দিনব্যাপী প্রমোদ ভোজন উৎসবের আজকের এই দ্বিতীয় দিনের মেনু ছিল হায়দারাবাদী খাসির বিরিয়ানি, ডিমের কারি, দই এবং ডেজার্ট।

Manual5 Ad Code

গতকালের মত আজকের দিনেও প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় পর্যায়ের শেফ মিনহাজ আলী, সৈকত সিংহ বর্মন ও সজীব দে’র রন্দন শৈলিতে ব্যবসায় প্রশাসনের ফ্যাকাল্টিগণ ভোজনে মাতেন।

এই শেফরা এসআইইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিষ্টারের ছাত্র হওয়ায় ভোজনের আনন্দকে আরও বাড়িয়ে তুলে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের সাথে সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন। হায়দারাবাদী বিরিয়ানির স্বাদ আমন্ত্রিত অতিথিবর্গ সহ সকল ভোজন রসিকেরই প্রশংসা অর্জন করে।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, বিভাগীয় এই প্রমোদ ভোজনটি গত ২১ মার্চ থেকে শুরু হয়েছে যা আগামী ২৩ মার্চ পর্যন্ত চলবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930