- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» র্যাবের গুলিতে যুবক নিহত; আহত ২ র্যাব সদস্য
প্রকাশিত: ১৮. মার্চ. ২০১৭ | শনিবার
ডেস্ক সংবাদঃ রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবকের শরীরে বাঁধা বন্ধনীতে কয়েকটি বোমা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে। র্যাবের ভাষ্যমতে, যুবকের সঙ্গে থাকা ব্যাগের মধ্যে হাতে তৈরি বড় একটি বোমা পাওয়া গেছে। বোমাগুলো নিস্ক্রিয় করার কাজ চলছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।
এটা র্যাবের নিয়মিত তল্লাশি চৌকি কি না, তা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, নির্জন জায়গা হওয়ায় এখানে অসাধু লোকজন যাতায়াত করে।
এ কারণে তল্লাশি চৌকি বসানো হয়। হামলাকারী কোথা থেকে আসছিলেন, কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা জানা যায়নি।
এর আগে সকালে র্যাব-৩-এর অপারেশন অফিসার এ এস এম শাখাওয়াত হোসেন বলেন, মোটরসাইকেলে করে ওই যুবক তল্লাশি চৌকির কাছাকাছি আসেন। র্যাব সদস্যরা তাকে থামতে বলেন। যুবক না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাসদৃশ্য বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। র্যাব সদস্যরা গুলি ছুড়লে যুবক নিহত হন।
সকাল সোয়া ৯টার পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে কাজ করছে।
র্যাবের তল্লাশি চৌকিটি ছিল শেখের জায়গা ও নন্দীপাড়ার সংযোগ সড়কে। আশপাশে ধানখেত ও খালি জায়গা। তেমন জনবসতি নেই। কিছুটা দূরে জনবসতি আছে। দূর থেকে ঘটনাস্থলে নিহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা গেছে। তার মাথার কাছে একটি ব্যাগ ও লাল রঙের মোটরসাইকেল পড়ে আছে। পরনে শার্ট ও জিনসের প্যান্ট।
সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ওই যুবক মোটরসাইকেলে করে তল্লাশি চৌকির কাছাকাছি আসেন।
এ সময় র্যাব সদস্যরা তাকে থামতে বলেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে না থেমে ‘ক্রস’ করার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতির কারণে তাকে গুলি করে র্যাব।
এতে তিনি নিহত হন। আহত হন ২ র্যাব সদস্য। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ


