শিরোনামঃ-

» ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৭ | বুধবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ পুনর্বাসন না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হকারদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়াত সিরাজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

Manual3 Ad Code

স্থানীয় সরকার সচিব, শ্রম সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের সহকারী প্রধান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

মামলার বিবরণ থেকে জানা যায়, ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও পুনর্বাসনের বিষয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল সরকার একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, ফুটপাতের দোকানদারদের পুনর্বাসনের লক্ষ্যে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য এলাকাভিত্তিক সাপ্তাহিক বাজারের ব্যবস্থা করতে হবে।

এছাড়া হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নির্ধারিত স্থানে বহুতল মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করতে বলা হয় ওই নির্দেশনায়।

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। তাছাড়া পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ মৌলিক মানবাধিকারের পরিপন্থী বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।

গত ১৩ মার্চ বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হকার উচ্ছেদ সংক্রান্ত প্রতিবেদন রিট আবেদনে সংযুক্ত করা হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার সেই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930