শিরোনামঃ-

» ১৪৭ যাত্রী নিয়ে আজ বুধবার ওসমানী বিমানবন্দরে নামছে ফ্লাই দুবাই

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ ১৪৭ জন যাত্রী নিয়ে আজ বুধবার (১৫ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে ফ্লাই দুবাই’র ফ্লাইট।

Manual5 Ad Code

বেলা ২টা ৪০ মিনিটে ফ্লাইট ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানাবেন। ফ্লাই দুবাইর ফ্লাইটটি সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর ওসমানী বিমাবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পথ সুগম হচ্ছে।

আজ ইকোনমি ক্লাসে ১৪১ ও বিজনেস ক্লাসে ৬ জন যাত্রী সিলেট আসছেন। এই বিমানের ১৭৪টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ১২ এবং ইকোনমি ক্লাসের ১৬৫টি আসন রয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে দুবাইর উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাবে।

Manual3 Ad Code

এর আগে ২০১৫ সালের ১ মে সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবরতণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করতে পারেনি।

তবে, এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তির ফলে তাদের ফ্লাইট অব্যাহত থাকবে বলে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৫০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930