- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» ক্লাসে ঢুকে টিচারের ২ হাত ভেঙ্গে দিয়েছে বখাটে
প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৭ | বুধবার
ডেস্ক সংবাদঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শ্রেণিকক্ষে ঢুকে লোহার রড ও খুন্তি দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে এক শিক্ষিকার হাত ভেঙে দিয়েছে বখাটে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত স্কুলশিক্ষিকার নাম মিসফা সুলতানা (২৫)। তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ফজু সওদাগর বাড়ির মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মেয়ে এবং পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
গুরুতর আহত স্কুলশিক্ষিকা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারী বখাটে আহসান উল্লাহকে (৩৩) স্থানীয়রা আটক করে পটিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এদিকে বখাটে যুবকের শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও এলাকাবাসী।
স্কুলের শিক্ষক, স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলশিক্ষিকা মিসফা সুলতানা উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ সাল থেকে সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন।
বেশ কিছুদিন ধরে পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে বখাটে আহসান উল্লাহ ওই স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার সময় নানাভাবে উত্ত্যক্ত করত মিসফাকে। সকাল-দুপুর বিদ্যালয়ের আশপাশে ঘুরঘুর করত এই বখাটে।
গত বুধবার বিদ্যালয়ে এসে স্কুলশিক্ষিকাকে উত্ত্যক্ত করার বিষয়টি বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়।
এর এক সপ্তাহ না যেতেই বখাটে আহসান উল্লাহ মঙ্গলবার সকালে অতর্কিত এসে ক্লাস রুমে ঢুকে শিক্ষিকা মিসফা সুলতানাকে লোহার রড ও খুন্তি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।
শিশুদের পড়ানোর সময় এ ঘটনা ঘটায় বখাটে আহসান উল্লাহ। এসময় কোমলমতি শিক্ষার্থীরা চিৎকার শুরু করে।
ওই শিক্ষিকা হামলা থেকে বাঁচতে ক্লাস থেকে বের হয়ে মাঠে চলে এলে বখাটে আহসান উল্লাহ তাকে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ধাওয়া করে মারতে থাকলে ওই শিক্ষিকা স্কুলমাঠেই লুটিয়ে পড়েন।
ঘটনা আকস্মিকতায় স্কুলের অন্য শিক্ষিক-শিক্ষিকারা হতভম্ব হয়ে পড়েন। পরে স্কুলের শিক্ষক এবং আশপাশের লোকজন এসে বখাটে আহসান উল্লাহকে আটক করেন।
পরে শিক্ষিকা মিসফা সুলতানাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে পরে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তার ২ হাত ভেঙে গেছে।
চমেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ২৬ নম্বর ওয়ার্ডে দুই হাতে আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছেন স্কুল শিক্ষিকা মিসফা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দীন বলেন, স্কুলশিক্ষিকার দুই হাত ভেঙে গেছে। শরীর বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
এলাকার সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন চৌধুরী বলেন, ‘হঠাৎ করেই বখাটে যুবক এসে স্কুলশিক্ষিকাকে লোহার রড দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।’
পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, ‘এ ঘটনায় বখাটে যুবক আহসান উল্লাহকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন


