শিরোনামঃ-

» সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী শাহবীর আহমদ সাব্বির বিমানবন্দরে সংবর্ধিত

প্রকাশিত: ১৪. মার্চ. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী শাহবীর আহমদ সাব্বির সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে পৌছলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে মদন মোহন কলেজ ছাত্রসংসদের জিএস, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বিধান সাহা বলেন, গণতন্ত্রের মানসকন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাব্বির অতীতে যেভাবে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

Manual1 Ad Code

সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ফারুক আহমদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলোয়ার আল আজহার, সিলেট জেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. জাহিদ সারোয়ার সবুজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াছী দিনার, জেলা ছাত্রলীগৈর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান রশীদ চৌধুরী, সাবেক ধর্ম সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বিপ্লব দেব, টিপু দত্ত পুরকায়স্থ, গোবিন্দ দাস, সুধাংশু শেখর দাস টিটু প্রমূখ।

Manual7 Ad Code

সংবর্ধনা শেষে বিশাল মোটর শুভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদিনা মার্কেটে এসে শেষ হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30