শিরোনামঃ-

» সিলেটে শিশু রিফাত অপহরনের ঘটনায় লালমনিরহাটে ২ জনকে আটক করা হয়েছে

প্রকাশিত: ১৩. মার্চ. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

ডেস্ক সংবাদঃ শিশু নিয়ামুল ইসলাম রিফাত অপহরনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ আগে ওই এলাকা থেকে অপহৃত রিফাতকে উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

শুক্রবার সন্ধ্যায় সিলেটের শামীমাবাদ কানিশাইল এলাকায় নিজ বাসা থেকে অপহৃত হয় শিশু রিফাত। সে ওই এলাকার ঠিকাদার নেছার আহমদের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানান, প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে। রাতে অপহরনের ঘটনায় জড়িত থাকার অপরাধে স্বাধীন মিয়া ও মিন্টু মিয়া নামে ২ অপহরনকারীকেও গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

স্বাধীন মিয়া সদর উপজেলার খুনিয়াগাছা হাজী পাড়া এলাকার হয়রত আলী ও মিন্টু মিয়া একই উপজেলার বড়বাড়ী আলোরদিঘী এলাকার সাইফুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

পুলিশের একটি সুত্র জানান, শিশু রিফাত অপহরন হওয়ার পর তাঁর বাবা নেছার আহমদ বাদী হয়ে কোতায়ালী থানায় শনিবার অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

Manual6 Ad Code

ছেলেটির বাবা সিলেট গণপূর্ত বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার। তার সঙ্গে গণপূর্ত বিভাগের কোন কাজ নিয়ে বিরোধ আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Manual4 Ad Code

লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, অপহরনের ঘটনাস্থল সিলেট হওয়ায় গ্রেফতারর্কৃতদের সিলেট কোতায়ালী পুলিশে সোপর্দ করা হবে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930