শিরোনামঃ-

» আন্তর্জাতিক নারী দিবসে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো নগরীর সুবিদবাজারস্থ সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় কলেজ হলরুম ক্যাম্পাসে কালচারাল ক্লাবের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মবরুর আহমদ সাজুর পরিচালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস সে শিক্ষাই আমাদেরকে দেয় যেখানে, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি তাঁর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর পথচলা হতে হবে দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারীর সাম্যতার দাবীকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের মন-মানসিকতা বিকাশে বিতর্ক প্রতিযোগীতা খুবই গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। নিজের বিদ্যালয়ের বাইরের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকশিত হবার সুযাগ অনেক বেড়ে যায়।

Manual2 Ad Code

আমাদের সমাজের শিক্ষাঙ্গনে নেতৃত্ব দেয়ার জন্য উপযুক্ত মানুষ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন যারা বিতর্ক প্রতিযোগিতা করে তাদের মধ্যে একধরনের সাহস তৈরি হয়। বিতর্ক নানা যুক্তি ও উদ্ভাবনের পথ তৈরি করে।

Manual5 Ad Code

এর ফলে একটি সমাজ, একটি দেশ এমনকি মানবজাতি উপকৃত হয়। এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, প্রভাষক রেফা বেগম, প্রভাষক ফাতেমা লিপি, শিক্ষক আবুল হুসেন, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

টান টান উত্তেজনা আর তীব্র যুক্তি তর্কের মধ্যে এ সেকশনের সজিব, আশরাফুল, মোস্তাফিজ (সবুজ দল)কে পরাজিত করে বি সেকশনের ইমা, রোমানা, জবারা রানার্স আপ হয়ে (লাল দল) বিজয়ের মুকুট অর্জনের পাশাপশি প্রতিষ্ঠানের সেরা দল হিসেবে শ্রেষ্টত্ব অর্জন করেছে।

এছাড়া সেরা বিতার্কিক হিসেবে লাল দলের সজিব নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30