শিরোনামঃ-

» ইকরা উচ্চ বিদ্যালয়ে নারী দিবস পালিত

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:: আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বুধবার (৮ মার্চ) দুপুরে বিদ্যালয় হলরুমে “আদর্শ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমজি এয়ার কার্গো এর স্বত্বাধিকারী মনির আহমদ।

Manual8 Ad Code

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষিত জাতি গঠন করতে হলে প্রথমে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে। একটি জাতি শিক্ষিত হলে ও পরবর্তী প্রজন্ম শুধু শিক্ষিতই হবে না বরং একটি আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে। তাই এব্যাপারে সকলকে মনোযোগি হতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রফিক উদ্দিন আহমদ, আব্দুল বারী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান খান, আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজীউর রহমান, শহীদুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্যা শিশুবান বেগম।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930