শিরোনামঃ-

» বালুচরে ছিনতাইকারীরা; ছুরিকাঘাত করে যুবকের বেতন নিয়ে চম্পট

প্রকাশিত: ০৫. মার্চ. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলাধীন উত্তর বালুচর ছড়ার পার এলাকায় ছুরিকাঘাত করে পিংয়াস ড্রিংকিং ওয়াটারের এক কর্মচারীর বেতনের টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত যুবক রফিক (১৮) বালুচর আল ইসলাহ এলাকার আবু তাহেরে ছেলে।

Manual1 Ad Code

শনিবার (৪ মার্চ) রাতে দিকে বালুচর মডেল হাইস্কুল এন্ড কলেজ গেইটের সম্মুখে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রফিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

আহত রফিকের বাবা আবু তাহের জানান, রফিক পিয়াস ড্রিংকিং ওয়াটার কোম্পানীতে পানি সাপ্লায়ের কাজ করতো। শনিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে মাসিক বেতন নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয় রফিক। এসময় রফিককে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

Manual3 Ad Code

আবু তাহের আরো জানান, ছুরিকাঘাত করে ছিনতাইকারী লিমন ও ফাহিম নামের দুজনকে চিনতে পেরেছে রফিক। তারা বালুচর এলাকায় ঘুরাফেরা করে অপরাধ কর্মকান্ড ঘটিয়ে থাকে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

এদিকে বালুচর এলাকায় ছিনতাই ও অপরাধ কার্মকান্ড বৃদ্ধি পাওয়ায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার রাতে বালুচর ছড়ার পাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার ৫ নং টুলটিকর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য গিয়াস আহমদ, ৫ নং ওয়ার্ড সদস্য কাচা মিয়া, পঞ্চায়েত সদস্য কামাল আহমদ, সৈয়দ আনহার মিয়া ও যুবলীগ নেতা খালেদ ওসমানী প্রমুখ।

ছিনতাইয়ের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট শাহপরাণ থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. জামাল হোসেন। এসময় তিনি অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930