শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদিউজ্জামান আর নেই

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code
ডেস্ক সংবাদঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Manual5 Ad Code

শাহ হাদিউজ্জামানের ছেলে শাহ খালিদ মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জানুয়ারি মাসের শেষের দিকে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ৩ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফেরত পাঠালে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মারা যান তিনি।

তিনি যশোর ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ২০০৮ সাল থেকে যশোর জেলা পরিষদের প্রশাসক ও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031