শিরোনামঃ-

» সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জেরে জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনের সাথে মাইক্রবাস শ্রমিকদের বৈঠক থেকে সমাধানের আশ্বাস পেয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বৈঠকে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি শাহ রিপন আহমদ জানান- সকাল থেকে তারা প্রশাসনের সাথে বৈঠক করছিলেন। বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস পাওয়ায় তারা ধর্মঘট স্থগিত করেছেন।

শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীগণের।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930