শিরোনামঃ-
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» এসআইইউ’র ফল’১৬ এর সমাপনী উৎসব এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার
এসআইইউ প্রতিনিধি:: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৬ এর সমাপনী উৎসব এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন।
বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসআইইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজের পরিচালনায় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, এসআইইউ থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা যেভাবে সরকারী বেসরকারি বিভিন্ন কার্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করছে, বর্তমান বিদায়ী শিক্ষার্থীরাও সেই ধারাকে আরও বেগবান করবে।
এছাড়াও উক্ত সমাপনী উৎসব ফল-২০১৬ এর সমাপনী উৎসব র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট সামসি বেগম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফরিদা বেগম।
সমাপনী উৎসবের র্যালিটি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল রোড হয়ে রিকাবীবাজার, তালতলা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার এবং চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বিভিন্ন রঙিন সাজে সজ্জিত হয়ে বিভাগীয় ব্যানার, ফেস্টুন সহ উপস্থিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হাতি ও ঘোড়ার গাড়ী র্যালিকে আরো দৃষ্টি নন্দন করে তুলে।
SIU SIU স্লোগানে মুখরিত হয় র্যালি এবং বিভিন্ন বিভাগের নাম।
র্যালিতে উপস্থিত ছিলেন সমাপনী উৎসব ফল-২০১৬ এর আয়োজক কমিটির আহবায়ক ও মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, সদস্য সচিব ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান একরামুল ফারুক, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী সহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ফল-২০১৬ এর শেষ সেমিস্টারের সকল ছাত্র-ছাত্রী।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত


