শিরোনামঃ-

» ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পদক’১৭ লাভ করেছে “স্বাধীনতা সংসদ”

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

এসআইইউ প্রতিনিধিঃ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পদক-২০১৭ পেলেন এসআইইউ’র উপাচার্য স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিদীপ্ত সংগঠন স্বাধীনতা সংসদ।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের নতুন প্রজন্মকে স্বাধীনতা চেতনায় উজ্জীবিত করার পাশাপাশি তাদের কাছে স্বাধীনতার ইতিহাস, মূল্যবোধ তুলে ধরতে ব্যাপক প্রয়াস চালিয়ে আসছে ও সংগঠন।

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, মহামনীষীদের জন্ম ও মৃত্যু দিবস পালন, দেশের যে কোন সংকট মূহুর্তে নিরপেক্ষতায় সচেষ্ট থেকে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা সংসদ আজ একটি প্রতিষ্ঠিত সংগঠন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার মান উন্নয়নে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা সংসদ সকলের ভূয়সী প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচাস্থ প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে “বায়ান্নর ভাষা আন্দোলন ও একজন ভাষা মতিন” শীর্ষক আলোচনা সভা ও ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে “সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন”-কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা সংসদ এর পক্ষ থেকে “ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পদক- ২০১৭” এ ভূষিত করা হয়।

Manual5 Ad Code

উক্ত অunnamed (1)নুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতি আব্দুস সালাম মামুন।

Manual1 Ad Code

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- প্রফেসর ডা. মীর্জা মাজহারুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মিনী গুলবদন নেছা মনিকা মতিন।

Manual8 Ad Code

এতে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও সংগঠনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30