শিরোনামঃ-

» গণতন্ত্র রক্ষায় যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : সাইফুল আলম নীরব

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের গণতন্ত্র একটি গোষ্ঠির কাছে জিম্মি হয়ে আছে। সেই জাতিকে রক্ষায় বাংলাদেশের সাবেক সফল ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লড়াই করে যাচ্ছেন।

Manual3 Ad Code

আজ সেই জাতিকে রক্ষা করতে এবং দেশের মানুষের গণতান্ত্রীক ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে সর্বস্তরের যুবদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের বিকল্প নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশব্যাপী যুবদলের নেতা কর্মীদের রাজপথে গণতন্ত্র মুক্তির আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে যুবদলের সর্বস্তরের নেতা কর্মীদের কাজ করে যেতে হবে।

Manual7 Ad Code

নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে রাজধানীতে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগর যুবদল নেতৃবৃন্দ পৃথক পৃথক সৌজন্য সাক্ষাত কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, নাহিদুল ইসলাম নাহিদ, আব্দুল আজিজ লাকি, নাদের খান, তানভীর চৌধুরী, মিজানুর রহমান মিজান, রেজওয়ান বেগ, সামছুল করিম কুটি, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আব্দুল্লাহ আল সফি সাঈদ, জয়নুল ইসলাম, এম এ সালাম, আনসার আলী, নুর মোহাম্মদ খান তাইফুর, সবরুল ইসলাম খান নেপুর, এডভোকেট আশিক সিয়াম প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30