শিরোনামঃ-
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জের আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১০৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) অধীনে ৪১ জন, মোট ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে প্রবেশপত্র ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রবেশপত্র বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুল হক।
প্রতিষ্ঠানের শিক্ষক এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুধবারীবাজার ইউপির চেয়ারম্যান জনাব মস্তাব উদ্দিন কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র সইফুল আলম, যুক্তরাজ্য প্রবাসী কম্যুনিটি নেতা- কবি ও লেখক আবু তাহের, শিক্ষানুরাগী আবদুল মতলিব, প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুছ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন আমান, নিজাম উদ্দিন, প্রতিষ্ঠানের শিক্ষক শফিক উদ্দিন প্রমুখ।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমুলক বক্তৃতা প্রদান করে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এবারের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্তদেরকে ৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা প্রদান করেন।
এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানের ফাণ্ডে ইউনিয়নের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদানসহ তাঁর নিজ পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা অনুদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী আলী আফসার ফারুকী, হামদ পেশ করেন পরীক্ষার্থী সেলিনা আক্তার।
এছাড়া পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, রাবেয়া বেগম ও ছামিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রায়গড় পুরান বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আসাদ উদ্দিন।
এসময় আরোও উপস্থিত ছিলেন- সিলেট বাংলা নিউজ ডটকম’র গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের, সিলেট মিডিয়া ডটকম’র প্রতিনিধি কেএম সুহেল আহমেদ, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং সকল এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৬ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত


