শিরোনামঃ-
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» আল এমদাদ ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০১৭ | রবিবার
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস এম জিয়াউর রহমানের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় প্রতিষ্ঠানের হলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. কাওছার আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সহকারী অধ্যাপক মানিক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জোৎস্নাময় আচার্য, সিনিয়র শিক্ষক কাজী লিয়াকত আলী, আল এমদাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, আবুল হোসেন, শফিকুল ইসলাম, মাসুক মিয়া, দেলোয়ার হোসেন, নিশি কান্ত দাশ প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষকের সাথে কাটানো দিনগুলির কথা স্মরণ করে বলেন, এস এম জিয়াউর রহমান একজন আদর্শ শিক্ষক হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় সহকর্মীর প্রতি সর্বাত্মক মঙ্গলকামনা করেন।
বিদায়ী শিক্ষক তাঁর বক্তব্যে অশ্রুভারাক্রান্ত কণ্ঠে বলেন, প্রিয়সহকর্মীদের সাথে কাটানো দিনগুলি চাইলেও ভুলতে পারবো না, ভুলতে পারবো না এই প্রতিষ্ঠানকে, একইসাথে ভুলতে পারবো না প্রিয় শিক্ষার্থীবৃন্দকে।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে সকলের প্রতি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকের হাতে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকেও পৃথক পৃথক সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রভাষক রমন মাহাত্ম, পরিতোষ দেব, কম্পিউটার অপারেটর মো. আবুল কয়েস, সহকারী লাইব্রেরিয়ান নীলুফা ইয়াছমিনসহ প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২৭ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত


