শিরোনামঃ-

» যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণদোয় ঝলক পাল’র সংবর্ধনা

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। তারা দেশের বাহিরে গিয়ে দেশের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যান। দেশের ক্লান্তিলগ্নে তারাই দেশের জন্য এগিয়ে আসেন। সূদূর বিদেশে থেকেও জন্মভূমির টানে তারা গরীব ও মেহনতি মানুষের পাশে দাড়ান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

তিনি (২৮ জানুয়ারি) শনিবার সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরের ভিআইপি লঞ্চে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণদোয় ঝলক পাল’র স্বদেশ প্রত্যাবর্তনকালে সিলেট আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজীজের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদ, আজির উদ্দিন, সুহেল আহমদ মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা মকবুল হোসেন জাবেদ।

Manual2 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ওসমানীনগর যুবলীগের সহ-সভাপতি আরিজ আলী, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী খান, ওসমানীনগর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিজিত দে, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগে সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সমাজ সেবা সম্পাদক রিপন দেব বিবুল, সাবুল সোলেমান, খালেদ আহমদ সরদার, আজাদ মিয়া, সেবন অধিকারী, সালেহ আহমদ, আব্দুল আলীম, জালাল মিয়া, নিশান আহমদ, শামীম আহমদ, পাপ্পু বণি প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930