শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেট কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের উদ্যোগে প্রবাসীদের সম্মানার্থে এক সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৫ জানুয়ারি) রাত ৭টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এম সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুল্লাহ জাবেদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডিশনাল পিপি মাহফুজুর রহমান মাহফুজ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের জনগণের মঙ্গলের কথা ভেবে ও এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন।

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ও সমৃদ্ধশালী করতে যুবকদের এগিয়ে আসা প্রয়োজন। তাই কোম্পানীগঞ্জের উন্নয়নেও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মো. নুরুল আমিন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সিলেট জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এপিপি শাহজাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সংবর্ধিত অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, মো. ফয়ছল আহমদ (লন্ডন প্রবাসী), কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফজলুল হক (ফ্রান্স প্রবাসী)।

Manual8 Ad Code

উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের সদস্য মো. নুরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম হামিম, তাজ উদ্দিন তাজ, রঞ্জিত দেবনাথ ময়না, এইচ এম ইকবাল হোসেন, মো. বাবুল আহমদ, দেলোয়ার মাহমুদ রিপন, শামসুল আলম, মো. বেলাল আহমদ, মুসলিম আহমদ, সফাত উল্লাহ, রুবেল আহমদ, আলী আহমদ, ইমরান আহমদ হেলাল, দেলোয়ার হোসেন, জুয়েল আহমদ, কাওসার আহমদ টিটু, নাজিমূল ইসলাম, কেফায়েত উল্লাহ, জাহেদুল ইসলাম, জুনেদ আহমদ, রুবেল আহমদ, সাইফুল ইসলাম মামুন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাচ্ছা মিয়া, কামাল হোসেন, আল আমিন, নজরুল ইসলাম, ফরিদ আহমদ, সুলেমান আহমদ, মিসবাহ উদ্দিন, মিনহাজুল ইসলাম মাজেদ, আবির মারজান, তারেক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Manual2 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930