শিরোনামঃ-

» সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অর্থমন্ত্রীর ৮৪তম জন্মদিন পালন

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০১৭ | বুধবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির ৮৪তম জন্মদিন পালন করা হয়।

Manual7 Ad Code

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে মহানগর আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক বিজিত চৌধুরীর পরিচালনায় ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি-সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর সভাপতিত্বে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির ৮৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Manual7 Ad Code

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও সিলেট মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, সিলেট জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপলু।

3সভাপতির বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বাংলাদেশের সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমাদের গর্ব।

Manual6 Ad Code

অর্থমন্ত্রীর সফলতার কারণেই দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে দেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, ম্যানচেস্টার আওয়ামীলীগ সভাপতি সুয়াবুর রহমান, মহানগর সেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি মুহিব উস সালাম রিজবী, জেলা তাতী লীগ সভাপতি বাদশা গাজী, মেহেদী কাবুল, ওয়েলস আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা সাজোয়ান আহমদ, লাভলু মিয়া, জমসেদ সিরাজ, মো. কবির আলম, কালাম আহমদ, খুরশেদ সিরাজ, নাবিল হোসেন চৌধুরী. নিজাম উদ্দিন, খায়রুল জুবেল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30