শিরোনামঃ-

» আন্তর্জাতিক কাস্টমস দিবস’১৭ উদযাপনের লক্ষ্যে প্রেস মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা সভা

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস’১৭ উদযাপন উপলক্ষ্যে প্রেস মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মো. শফিকুল ইসলাম’র সভাপতিত্বে, সিলেট কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এ আলোচনা সভার  আয়োজন করা হয়।

আগামী ২৬শে জানুয়ারী আন্তর্জাতিক কাস্টমস দিবস’১৭ আনন্দ শোভাযাত্রা ও সভা সম্পর্কে আলোচনা করা হয় এবং সিলেট কাস্টমস কর্মকর্তারা এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘ বাংলাদেরশর সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন।

Manual7 Ad Code

আলোচনায় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ড (শুল্ক, রপ্তানী, বন্ড ও আইটি) সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আযম খান, কর অঞ্চল সিরেট কমিশনার মোহাম্মদ সৈয়দ আবু দাউদ, সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ভ্যাট মো. রাশেদুল আলম, যুগ্ম-কমিশনার নেয়ামুল ইসলাম, সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930