শিরোনামঃ-

» বালাগঞ্জে সম্পন্ন হলো দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধিঃ বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে মুজাক্কির আহমদ নোমান প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ওসমানীনগরের ময়না বাজার ‘আল আমীন জুটিকে’ পরাজিত করে চ্যাম্পিয়ান একই উপজেলার তাজপুরের ‘আদনান জুটি’।

Manual6 Ad Code

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বোয়ালজুড় বাজার শাখা ও বন্ধুমহল গরীব কল্যান ট্রাস্টের যৌথ আয়োজনে রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টে কমিটির সভাপতি মাছুম আহমদ জায়গীরদার।

ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও সালমান আহমদ যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

বিশেষ অতিথি ছিলেন-বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ থারার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান এমএ মতিন, অগ্রণী ব্যাংক বোয়ালজুড় বাজার শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী, এমএ মালেক, আবদাল মিয়া, বোয়াল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক সাব্বির আহমদ জায়গীরদার, বোয়ালজুড় বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারী আব্দুল হামিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য ময়নুল হক জানুর, গিয়াস উদ্দিন লিলু, মুফতি মাহমুদ জায়গীরদার, আতাউর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

খেলা পরিচালনায় ছিলেন বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনির হোসেন, ক্রীড়া সংগঠক আবুল কালাম সাগর, সাংবাদিক আব্দুস শহিদ, হাবিবুন নূর মণি। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহন করে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930