- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু এ সপ্তাহেই
প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৭ | শনিবার
প্রবাস সংবাদঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ায় উন্মোচিত হয়েছে জনশক্তি রপ্তানির দ্বার। মিয়ানমার ইস্যূতে ওআইসি’র বিশেষ সম্মেলনে যোগদান শেষে শ্রমবাজার ইস্যূ নিয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সদ্য স্থানান্তরিত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সপ্তাহ থেকে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়া শুরু হবে।
ইতোমধ্যে ৬ হাজার শ্রমিকের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করা হয়েছে। এ মাসেই ধাপে ধাপে আরো ৫০ হাজার শ্রমিকের কাগজপত্র সত্যায়ন হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি বলেন, ২০১৬-তে সারা বিশ্বে বাংলাদেশ থেকে যতো জনশক্তি রপ্তানি হয়েছে ২০১৭-তে শুধু মালয়েশিয়াতে-ই তার চেয়ে বেশি শ্রমিক রপ্তানি হয় আমরা সেই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি।
স্থানান্তরিত বাংলাদেশ হাইকমিশনের কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে নতুন ভবনে স্থানন্তরিত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ঘুরে দেখেন এবং কথা বলেন সাধারণ শ্রমিকদের সঙ্গে।
এ সময় তার সঙ্গে ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, মিনিস্টার (রাজনৈতিক) ওয়াহিদা আহমেদ, রাইচ হাসান সারোয়ার, প্রথম সচিব এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্চয় কুমার দাস, প্রথম সচিব হেদায়েতুল ইসলাম, মশিউর রহমান, দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমেদ ও দুতাবাসের কর্মকর্তাবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’


