শিরোনামঃ-

» কাউন্সিলর আজাদ কাপ ফুটবলের ৪র্থ দিনের ৪টি খেলা সম্পন্ন

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্পোর্টস নিউজঃ ২য় কাউন্সিলর আজাদ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ দিনে ৪টি খেলা সম্পন্ন হয়েছে। টিলাগড় পয়েন্ট সংলগ্ন ফুটসাল মাঠে সোমবার সন্ধ্যার পর থেকে খেলা শুরু হয়।

Manual3 Ad Code

দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হয় সিলেট সুপার স্টারের। খেলায় ১-০ গোলে জয় পায় শেখ রাসেল ক্রীড়া চক্র।

Manual8 Ad Code

অপর খেলাগুলোতে রায়নগর আরজিটি স্টার ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে পনিটুলা ফাইটার্স মদিনা মার্কেট, গোলাপবাগ টিম ফাইটার্স ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে শ্যামলী ইউনাইটেড এবং দিনের শেষ খেলায় ফুলবাগ স্পোর্টিং ক্লাব টুলটিকরকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে সবুজবাগ তরুণ সংঘ।

রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন আক্কাস উদ্দিন আক্কাই ও দুলাল হোসেন। লাইন্সম্যান ছিলেন চঞ্চল, ইমরাজ, শাহীন। ধারাভাষ্যে ছিলেন লাহিন আহমদ, কামরান হোসেন, ফরহাদ রেজা, সাজ্জাদ মিয়া।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930