শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় লাভ করি।

Manual1 Ad Code

আমরা এখন বিজিত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পরিচয় দিতে পারছি। বর্তমানে স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে তাই আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি বৃহষ্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবসের গুরুত্বারোপ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বন্দর বাজারে অবস্থিত হাসান মার্কেটের নাম পরিবর্তন করা সময়ের দাবী। তৎকালীন সময়ে পাকিস্তানের নিযুক্ত বিহারীয় সিএসপি পদোন্নীত হাসানের নামে এই মার্কেটের নামকরণ করা হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার দীর্ঘ সময় পরও এর নাম পরিবর্তন হয়নি। হাসান মার্কেটের নাম সিলেটের যেকোন মুক্তিযোদ্ধার নামে নামকরনেরও দাবী জানান তিনি।

Manual8 Ad Code

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ব্যাক্ত করেছেন। তারই নমুনা হলো এই সিলেট অনলাইন প্রেসক্লাব।

Manual1 Ad Code

তথ্য প্রযুক্তির প্রসারে অনলাইন সাংবাদিকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় তা বর্তমানে বাস্তবে রুপ দিতে চলেছে।

তাই বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার সংগ্রামে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের শামিল হওয়ার আহবান জানান।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক মুহিত চৌধুরীর সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক ও আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ।

সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সিলেট মিডিয়া ডটকম’র স্টাফ রিপোর্টার মো. সুহেল আহমদ।

আলোচসা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরি পরিষদের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট একেএম সামিউল আলম।

সভায় বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক তাওহিদুল ইসলাম ও সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক মো. কামাল আহমদ।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- হলি সিলেট ডটকম’র সম্পাদকমন্ডলীর সভাপতি আব্দুল আজিজ, বার্তা সম্পাদক এম. রহমান ফারুক, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র প্রধান সম্পাদক আফরোজ খান, ডেউলি বিডি নিউজ ডটনেট’র সম্পাদক ফারহানা বেগম হেনা, নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকম’র সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিলেটের খবর ডটকম’র সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, দৈনিক সিলেট ডটকম’র স্টাফ রিপোর্টার আতিক সামি, সিলেটের সময় ডটকম’র স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, আজকের সিলেট ডটকম’র নিজস্ব প্রতিবেদক উদয় জুয়েল, সিলেট মিডিয়া ডটকম’ স্টাফ রিপোর্টার ফাহাদ মারুফ  প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930