- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
» সিলেটের ওসমানীনগরে বিজয় অনুষ্ঠানে হামলা!
প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে একটি হামলার ঘটনা ঘটেছে।
এতে অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে মিরপুর গ্রামের মুজেফর আলীর ছেলে হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরো ৩/৪ জন এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভার শেষ দিকে যখন অনুষ্ঠানের সভাপতির বক্তব্য চলছিলো, তখনই হঠাৎ করে স্কুলের পেছন দিক থেকে এসে রামদা ও লাঠি নিয়ে মঞ্চে হামলা চালায় স্থানীয় হাফেজ নুরুল ইসলাম রাফি ও আরো ৩/৪ জন।
এ সময় রাফি রামদা দিয়ে তাঁকে (প্রধান শিক্ষক) কোপ দেয়ার চেষ্টা করে। কিন্তু চেয়ার সামনে এনে তিনি কোপ প্রতিহত করেন ও নিরাপদ দূরত্বে সরে যান।
এরপর হামলাকারীরা অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাংচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।
তিনি আরও জানান, রাফিকে চিনতে পারলেও অন্যদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদেরকে চিনতে পারেননি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলে সিলেট বাংলা নিউজকে জানান।
এলাকাবাসী এই হামলার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৪ বার
সর্বশেষ খবর
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর