- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
» খাদিজার সাক্ষ্যগ্রহণ ৮ জানুয়ারী
প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার
ষ্টাফ রিপোর্টারঃ সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা হত্যাচেষ্টা মামলায় ভুক্তভোগী খাদিজাকে আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেছেন বিচারক।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার ওই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি খাদিজার চিকিৎসার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, খাদিজা এখন সাভারের সিআরপিতে আছে। বর্তমানে খাদিজার যে শারীরিক অবস্থা, এতে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন।
এরপরই আদালত আগামী ৮ জানুয়ারি খাদিজা বেগমকে আদালতে হাজির হতে বলেন।
আদালত সূত্র জানায়, এ মামলায় গত ১১ ডিসেম্বর ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই ১৫ জনের মধ্যে খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগমও ছিলেন। এর আগে ৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
গত ৪ অক্টোবর সিলেট এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার পর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বদরুল আলম। ঘটনার পরপরই বদরুলকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা।
এ ঘটনায় পরদিন হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। পরে আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে বদরুল জবানবন্দি দিয়েছেন। ঘটনার ৫৫ দিনের মাথায় পুলিশ বদরুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিলে বিচার-প্রক্রিয়া শুরু হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার
সর্বশেষ খবর
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর