শিরোনামঃ-

» চেয়ারম্যান প্রার্থী ড. এনামূল হকের নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ড. মোহাম্মদ এনামূল হক সরদার কাপ-পিরিচ মার্কায় প্রচারণা অব্যাহত রেখেছেন।

তিনি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা করেন। এ সময় তার সাথে ছিলেন জৈন্তা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নুরুজ্জামান মণি।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি কোন প্রার্থীদের বিরোধীতা করতে আসিনি।

Manual3 Ad Code

প্রার্থীদের প্রতি আমার কোন অভিযোগও নেই। আমাকে নির্বাচিত করা হলে সিলেটের অতীতের গৌরবোজ্জল ইতিহাস ফিরিয়ে আনবো এবং সিলেটকে একটি নিরাপদ, আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ করে গড়ে তুলবো।

জনগণের সেবা করতে তিনি নির্বাচনে এসেছেন এমন কথা উল্লেখ করে বলেন, জনসেবা ইবাদতের শামিল।

Manual6 Ad Code

আমি সেবার মাধ্যমে এ ইবাদত করতে চাই। জনগণের কল্যাণে আমি সব সময় বদ্ধ পরিকর। তিনি সবার কাছে কাপ-পিরিচ মার্কায় ভোট চান এবং উপস্থিত সবার কাছে সাহায্য, সহযোগীতা ও দোয়া কামনা করেন।

সকাল ১১টায় ৬নং চিকনাগুল ইউনিয়নে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সদস্য হাজিরা বেগম, অনিতা খাসিবানু, সুফিয়া মঞ্জুর, ইমা মিয়া, বদরুল আলম, ফখর উদ্দিন, এখলাছুর রহমান, সোরাব আলী, গৌছ মিয়া, ইসলাম উদ্দিন, মীর হোসাইন আলী, ফখর উদ্দিন চৌধুরী প্রমূখ।

এরপর ৫নং ফতেহপুর ইউনিয়নের মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুর রশিদ, মেম্বার সিরাজ মিয়া, আবুল মিয়া, সাহাবুদ্দিন, জয়নাল, মতিন মিয়া, মুতলিব মিয়া, মন্তাজ মিয়া, নুর উদ্দিন, মমতা বেগম, লুফিয়া বেগম, তসলিমা হাবিবা।

তারপর ৪নং দরবস্ত ইউনিয়নে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, প্যানেল চেয়ারম্যান এবাদ উল্লাহ, সদস্য আব্দুল রকিব, জালাল উদ্দিন, মইনুল ইসলাম, সুমন আহমদ, জালাল উদ্দিন, মুদশ্বির আলী, নুর মিয়া, শামীম আহমদ, প্রতিমা রাণী, রাজিয়া বেগম, মালতি রানী দাস।

ঐদিন দুপুর ১টায় ১নং নিজপাঠ ইউনিয়নে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য হালিম মিয়া, হুমায়ূন খান, শফিকুল হক, গোলাম সোবহানী ময়না, মুজিবুর রহমান, হাজী ফয়জুল হোসেন, মনসুর আহমদ, ইহিয়া, আজিজুল ইসলাম, রিম্পা রানী, রত্না রানী।

দুপুর ২টায় ২নং জৈন্তাপুর ইউনিয়নে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এখলাছুর রহমান, সদস্য বিল্লাল আহমদ, আলী মিয়া, হারুনুর রশিদ, শওকত, আহমদ আলী, শিরিনা বিশ্বাস প্রমূখ।

Manual7 Ad Code

তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031