- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান
প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০১৬ | সোমবার
স্পোর্টস সংবাদ:: সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, শুধু তাই নয় খেলাধূলা মনুষ্যত্ব বিকাশ করে। সুস্থ্য ও সবল নাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলা অপরিহার্য।
তাই লেখাপড়ার পাশপাশি প্রতিটি শিক্ষার্থীকে খেলাধূলা করতে হবে। শুধুমাত্র শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলার মধ্যে সীমাবৃদ্ধ না থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়াশুনার পাশাপাশি নিয়মিত খেলাধূলা আয়োজনের ও পর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধিগামী করতে পড়াশুনার যেমনি প্রয়োজন রয়েছেন ঠিক তেমনি ভাবে বিনোদন ও খেলাধুলার প্রয়োজন অপরিহার্য।
তিনি সোমবার (১২ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া ও লাহিন আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিসিকের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মহানগর আওয়ামীলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম।
আরো উপস্থিত ছিলেন ইউপি আওয়ামীলীগের সভাপতি আনসার মিয়া মহালদার, মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, খাদিমপাড়া ইউপি সচিব আব্দুল খালিক, ইউপি সদস্য মলন, মতিউর রহমান রিপন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন আনু, কবির আহমদ, বদরুল ইসলাম আজাদ, আলী আহমদ জাকির, আব্দুল মছব্বির, নিজাম উদ্দিন, ফাতেমা আক্তার পারুল, সাজেদা বেগম, জুমেরা রহমান জবা প্রমুখ।
খেলা পরিচালনা করেন হাসানুজ্জামান মিলন, হোসেন আহমদ, মঈনুল ইসলাম। খেলায় ৭নং ওয়ার্ডকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় ১ নং ওয়ার্ড।
ম্যান অব দ্যা সিরিজ পান সুনাম আহমদ (৫ গোল), ম্যান অব দ্যা ম্যাচ মেহেদী হাসান (২ গোল) ফেয়ার প্লে ট্রাপি পেয়েছে ৮ নং ওয়ার্ড।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব
- দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
- মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম : মো. মিজানুর রহমান মিঠু


