শিরোনামঃ-

» সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন নেতৃবৃন্দের সাথে পরামর্শ সভা

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: সিলেটের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বারের প্রাক্তন নেতৃবৃন্দের সাথে বর্তমান পরিচালনা পরিষদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি স্বগৌরবে ৫০ বছর অতিক্রম করেছে।

Manual1 Ad Code

প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট চেম্বার সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্প ও পর্যটন খাতের উন্নয়ন সহ-ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সরকারী নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

3তারা বলেন, সিলেট চেম্বারের সকল সদস্যদের নিয়ে আড়ম্ভরপূর্ণভাবে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান আয়োজন করা উচিত।

Manual4 Ad Code

সভায় এ লক্ষ্যে চেম্বারের পরিচালক খন্দকার সিপার আহমদকে আহবায়ক মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। সিলেট চেম্বারের সকল সদস্যগণকে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য চেম্বার কার্যালয়ে নাম রেজিস্ট্রেশনের জন্য আহবান জানানো হয়।

Manual4 Ad Code

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি আলহাজ্ব মো. বদরুল ইসলাম, এম. এ. ছালাম চৌধুরী, ফখর উদ্দিন আলী আহমদ, মোহা. সাফওয়ান চৌধুরী, সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, মো. লায়েছ উদ্দিন, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মো. এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান ও চন্দন সাহা।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930