শিরোনামঃ-

» ঢোল প্রতীক পেলেন ১নং ওয়ার্ডের প্রার্থী লায়েক আহমদ চৌধুরী

প্রকাশিত: ১২. ডিসেম্বর. ২০১৬ | সোমবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধের দিন ছিল আজ সোমবার। দিনব্যাপী প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যলয় থেকে তাঁদের নিজ নিজ প্রতীক গ্রহণ করেছেন।

Manual8 Ad Code

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শতাধিক কর্মী সমর্থক-কে সাথে নিয়ে আনন্দ উৎসব করে প্রতীক আনতে যান জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের প্রার্থী সিলেটের অতি পরিচিত মূখ বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ লায়েক আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

তিনি প্রতীক পেয়েছেন গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্যবাহী সংস্কৃতির চিহৃ “ঢোল”।

Manual4 Ad Code

প্রার্থী লায়েক আহমদ চৌধুরী প্রতীক পাওয়ার পর সিলেট বাংলা নিউজ’র প্রতিনিধিকে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চিহৃ “ঢোল” পেয়ে তিনি আনন্দিত। আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়ী হওয়ার আশাবাদী তিনি।

Manual6 Ad Code

তিনি বিশ্বাস করেন, যারা সম্মানিত ভোটার রয়েছেন তাঁরা অত্যন্ত সচেতন ও মর্যাদাশীল ব্যক্তিত্ব। তাঁরা যাদেরকে ভোট দিবেন অবশ্যই জেনে, বুঝে, শুনে তাঁদের মহামূল্যবান ভোট দিবেন।

তিনি আরো বলেন, সিলেটের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। সম্মানিত ভোটারবৃন্দ যোগ্যতার বিচারে সেই কাজের মূল্যায়ন করবেন।

নির্বাচিত হলে নির্বাচনী এলাকার ভোটারদের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন বলে তিনি অঙ্গিকার করেন।

প্রতীক পেয়ে ১নং ওয়ার্ডের প্রার্থী লায়েক আহমদ চৌধুরী বিপুল সংখ্যক জন সমর্থক-কে নিয়ে মিছিল সহকারে বিশাল মটর শোভাযাত্রা করেন এবং মিছিলটি নগরীর জিন্দাবাজারের ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে এসে শেষ হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ১১২৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30