শিরোনামঃ-

» ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ বৃহত্তর সিলেটের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টায় নগরীর ঐতিহ্যবাহী কীনব্রীজ প্রাঙ্গণে সভাপতি মো. আনোয়ার আলী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপম তালুকদারের পরিচালনায় গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন।

Manual7 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন সেলিম।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সভাপতি রোটারিয়ান পিপি ড. আর কে ধর, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাফুফে সদস্য এনামূল হক মুক্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের বিভাগীয় ট্রাস্ট্রি চন্দন রায়, সুনামগঞ্জ জেলার সাবেক সর্বোচ্চ করদাতা ও গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর মিন্টু রঞ্জন ধর, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, সুরালোক শিল্পী অঙ্গণ এর পরিচালক অমরেন্দ্র দেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মিফতাউল হাসান সুইট, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এএএম শিহাব উদ্দিন, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দিবা রাণী দে বাবলী, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. তাইনুল ইসলাম আসলাম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক স্মৃতি ভূষণ দাস সাগর, পৃষ্টপোষক পরিষদের সদস্য রকি দেব, ছাবেদ হোসেন, অমর চন্দ্র দাস, বিধান কৃষ্ণ রায়, সুমন দাস, সাহেদ আহমদ, প্রশান্ত মালাকার।

সভায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আকন্দ, এলিট ভিশনের পরিচালক কবির আহমদ খান, ছাত্রনেতা তানভীর কবির চৌধুরী সুমন, হেলাল উদ্দিন আহমদ, বিজন কুমার দে, অধীর দেব, আবুল কাশেম, নুরুল ইসলাম, শাহানা বেগম শানু, পার্থ সারথী ধর, ডা. পি কে দে পিংকু, আনিছুর রহমান তিতাস, সঞ্জয় দেব, শেখ মো. সোয়েদ আহমদ, আতিকুর রহমান, প্রদীপ কর্মকার, প্রদীপ কুমার রায়, মাহবুবুর রহমান লিলু, মো. সেলিম আহমদ।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম রশিদ আহমদ, মহানগরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী মঈনুল হক ইলিয়াছী দিনার, সাবেক সাহিত্য সম্পাদক মো. আমির হোসেন, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম, সাবেক সদস্য এম এ রিয়াদ, শাহিন মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সাধারণ সম্পাদক তৌহিদ কুদ্দুস, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. খায়রুল ইসলাম সুমন, মো. আলী, তাহের হোসাইন, রাজীব সরকার, রঞ্জন দাস, শামীম আহমদ, বিদ্যুৎ কান্তি সরকার, রক্তিম রায়, শংকু রায়, আকাশ দেবনাথ, রনি পাল, মো. আক্তার হোসাইন, শাহিন আহমদ ফারুক, তপু কর, হৃদয় ঘোষ অনিক, শুভ রায়, অপু কর, জাহেদ আহমদ, মো. সাদিকুর রহমান বদরুল, রাজীব চন্দ্র দাস, জাবেদ আলী হাসান, ফাহাদ বিন ফাহিম, মো. কে.এম রবিউল হক, শরিফুর রহমান, আতাউর রহমান, মো. কামাল হোসেন রুবেল, মো. শওকত হোসেন, মো. আলী রিয়াদ, আব্দুল জব্বার সুজন, রূপায়ন তালুকদার রাজা, পাপলু দাস, শাহিদুল ইসলাম খোকন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ২০১৬-১৭ কার্যকরী কমিটির সভাপতি মো. আনোয়ার আলী রাজ ও সাধারণ সম্পাদক রাজীব সরকারকে নির্বাচিত করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930