শিরোনামঃ-

» কানাইঘাট যুব ফোরামের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০১৬ | সোমবার

Manual2 Ad Code

কানাইঘাট থেকে বিশেষ প্রতিনিধিঃ কানাইঘাট যুব ফোরাম (রুরাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগী প্রতিষ্ঠান) এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কমকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে ও যুব ফোরামের সমন্বয়কারী শহিদ উল্লাহ সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সমাজসেবী সৌদি প্রবাসী মো. ইয়াহিয়া, আওয়ামী লীগ নেতা রিংকু চক্রবর্তী, ট্রেনিং কো-অর্ডিনেটর কিশোর কান্তি গোলদার, প্রবাসী রনি সারোয়ার চৌধুরী, কানাইঘাট যুব ফোরামের ভারপ্রাপ্ত পরিচালক সাংবাদিক শাহীন আহমদ।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন যুব ফোরামের সদস্য আমিনুল ইসলাম, আহমেদুল কবির মান্না, সুজন চন্দ অনুপ, হাবিব উল্লাহ বাহার, মাসুক আহমদ, সুজন রাম দাস প্রমুখ।

Manual2 Ad Code

ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে যুব ফোরামের উদ্যোগে মাসব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে কানাইঘাট পৌরসভাস্থ ৫টি প্রাইভেট কিন্টার গার্টেন স্কুলের ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, হামদ-নাত, দেশ্বাত্ববোধক গান, ছড়া-কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Manual6 Ad Code

এ সময় যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, ক্রমান্বয়ে উপজেলা ব্যাপী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতে কানাইঘাট যুব ফোরামের পক্ষ থেকে আরো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930