- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» আক্ষেপ আর হতাশায় ম্যাচ জিতে নিল মাশরাফির কুমিল্লা
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০১৬ | রবিবার
আজ রবিবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ৮ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে গতকালই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া কুমিল্লা। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেওয়া কুমিল্লার রশিদ খান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মোহাম্মদ শাহজাদ এবং সৌম্য সরকার মিলে ভালো শুরু এনে দেন দলকে। দুজনে মিলে ৪৮ রানের জুটি গড়েন যাতে অবশ্য সৌম্যর অবদান ১২ বলে ৫ রান। নাবিল সামাদের বলে ইমরুল কায়েসের হাতে সৌম্য ধরা পড়েন। দলীয় ৫১ রানে ফিরে যান মোহাম্মদ মিথুন (২)।
পঞ্চম উইকেট জুটিতে ৪২ রান তোলেন শহীদ আফ্রিদি এবং নাঈম ইসলাম। রশিদ খানের বলে ব্যক্তিগত ১৪ রানে বোল্ড হয়ে যান নাঈম। এরপর রংপুরের আশা-ভরসার প্রতীক হয়ে খেলতে থাকা শহীদ আফ্রিদি রশিদ খানের বলে লিটন দাসের দুর্দান্ত স্ট্যাম্পিয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। আফ্রিদি ১৯ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩৮ রান করেন। দলীয় ১২০ রানে রংপুরের সপ্তম উইকেটের পতন ঘটে। সফিউদ্দিনের বলে শান্তর হাতে ক্যাচ দেন আনোয়ার আলী (১)।
পরাজয়ের দুয়ারে দাঁড়িয়ে ব্যাটে ঝড় তোলেন জিয়াউর রহমান। ২২ বলে ১ চার ৩ ছক্কায় করেন অপরাজিত ৩৮ রান। এর মধ্যে রশিদ খানের বলে স্ট্যাম্পিয়ের শিকার হয়ে ব্যাট দিয়ে উইকেট কিপার লিটন দাসকে প্রায় মেরেই বসেছিলেন সোহাগ গাজী (৭)! হয়তো তিনি স্ট্যাম্পে আঘাত করতে চেয়েছিলেন ক্রোধে। তবে কোন লাভ হয়নি।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে বড় জুটি গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার। দু’জনের ৮৮ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে রংপুর রাইডার্সকে ১৭১ রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুরু থেকেই ধুমধারাক্কা ব্যাটিং শুরু করেন কুমিল্লার দুই ওপেনার। মাত্র ৩০ বলে ৭ চার এবং ২ ছক্কায় ৫০ পূরণ করেন ইমরুল। শেষ পর্যন্ত ৫২ রান করে আরাফাত সানির বলে ছক্কা মারতে গিয়ে লিওন ডসনের অসাধারণ এক ক্যাচে পরিণত হন তিনি। ১২.২ ওভারেই ১০০ রান আসে কুমিল্লার। দলীয় ১০৭ রানে খালিদ লতিফকে হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন সেই সানি।
এরপর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসে ঝড় তুলতে ব্যর্থ হন। ৭ বলে ১ বাউন্ডারিতে ৭ রানের স্বভাববিরুদ্ধ ইনিংস খেলে শহীদ আফ্রিদির বলে লিওন ডসনের হাতে ধরা পড়েন তিনি। তবে ব্যাট চালাতে থাকেন মারলন স্যামুয়েলস। বড় রানের আশা জাগিয়েও দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন তিনি। স্যামুয়েলস ২৪ বলে ২ চার এবং ১ ছক্কায় করেছেন ৩০ রান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব
- দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
- মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অবদান অপরিসীম : মো. মিজানুর রহমান মিঠু


