শিরোনামঃ-

» লন্ডনে বাংলাদেশী খুন, আটক ১

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code
প্রবাস ডেস্ক:: যুক্তরাজ্যে এক প্রবাসী বাংলাদেশীকে হত্যার দায়ে ১ ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। পশ্চিম লন্ডনের হিলিংডন অবৈধ অভিবাসী অপসারণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় দৈনিক এক্সপ্রেস জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

জানা যায়, আসাদ ইউসিফ (৩১) নামের ১ ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশী তারেক চৌধুরীকে (৬৪) হত্যার অভিযোগ ওঠে।

পরে তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

নিহত তারেক চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। হামলায় গুরুতর আহত তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
Manual2 Ad Code

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের অভিযোগে আসাদ ইউসিফকে শনিবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual8 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমান তারেক চৌধুরী। তবে সেখানে বসবাসের বৈধ নাগরিকত্ব সনদ তার ছিল না।
এ কারণে সম্প্রতি তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে অভিবাসী অপসারণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই হামলার ঘটনায় প্রাণ হারান তিনি।
যুক্তরাজ্যে এক প্রবাসী বাংলাদেশীকে হত্যার দায়ে ১ ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। পশ্চিম লন্ডনের হিলিংডন অবৈধ অভিবাসী অপসারণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30