শিরোনামঃ-

» আল-মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: আল-মদিনা ট্যুর এ্ন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সন্ধা ৬টায় বন্দরবাজারস্থ রঙ্গমহল টাওয়ারের তৃতীয় তলায় আল-মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস নামীয় ব্যবসা প্রতিষ্ঠাণের উদ্বোধন করা হয়।

Manual6 Ad Code

প্রতিষ্ঠাণের অন্যতম পরিচালক হাফিজ সুলতান আহমদ খাঁনের সভাপতিত্বে ও আরেক পরিচালক একে কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন রঙ্গমহল টাওয়ারের এমডি ফয়েজ আহমদ দৌলত।

m1উদ্বোধনী অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সিলেট বাংলা নিউজ’র সম্পাদক ও গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন’র সভাপতি মো. কামাল আহমদ, সুরমা ভিউ টুয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক এমদাদুল হক সোহাগ, মহানগর বিএনপি নেতা সোহেল বাছিত, সূযোদয় যুব সংঘের সভাপতি মো. হাসান তালুকদার সোহেল, শাহজালাল ট্যুরিষ্ট সোসাইটির সভাপতি আব্দুল ওদুদ, সাধারন সম্পাদক রুহেল বখত তুষার, কুদ্দুস এয়ার ইন্টারন্যাশনাল’র দেলোয়ার হোসেন, হোটেল সিলভিউ কর্মকর্তা মিজান আহমদ ও রানা আহমদ প্রমূখ।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ দৌলত বলেন, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈদিশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আগত অতিথিবৃন্দ তরুণ উদ্যোক্তা ব্যবসায়ীদের সর্বাঙ্গী সাফল্য কামনা করে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠাণ গড়ে তোলায় ভূয়শী প্রশংসা করেন।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠাণে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুশ শহীদ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮১৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30