শিরোনামঃ-

» নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: নিরাপদ সড়ক চাই (নিসচা)’র গৌরব ও সাফল্যের ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পন উপলক্ষে নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেন, সড়ক দূর্ঘটনা রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছে নিসচা আন্দোলন।

তিনি আরো বলেন, দুর্ঘটনা রোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সড়ক দুর্ঘটনা মুক্ত আন্দোলনকে বেগবান করতে সবাইকে শামিল হতে হবে।

Manual4 Ad Code

সভা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এম বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের নবাগত ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও সিআইপি’র পরিচালক আল আজাদ, মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, নিসচার সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিশু, যুব সংগঠক ও ড্রীম সিলেটের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ সেফুল, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহসানুল হক তাহের, গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি মো. কামাল আহমদ।

Manual4 Ad Code

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি এম ইকবাল হোসেন, আব্দুর রহমান, সিলেট উন্নয়ন সংস্থার সহ-সভাপতি কবির আহমদ খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদি পাবেল, এপেক্সিয়ান আদিল হোসেন, সেলিম চৌধুরী, সাহেদুর রহমান সাহেদ, নিসচার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, ফুরকান আহমদ তালুকদার, প্রচার সম্পাদক এম রফিকুল আলম, যুব সম্পাদক অছিউর রহমান অছি, সদস্য আব্দুল মজিদ, আলী আহসান হাবিব, জামাল উদ্দিন, ফয়ছল আহমদ, রকি দেব, সৈয়দ সানি, সাইদুল করিম রেজা, জামাল উদ্দিন, মুকুল আহমদ, আমিরুল ইসলাম আমির, রুবেল আহমদ, আক্তার হোসেন, জামিল আহমদ, বদরুল আহমদ, সুহেল চৌধুরী, বদরুল হক চৌধুরী ফাহিম, আব্দুল মুনিম সুমন, রাহেল আলম, প্রবাসী কয়ছর আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930